শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা সবসময় বাংলাদেশের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করে আসছি। স্বাধীনতার যুদ্ধ যে আমাদের জাতির অর্জন, তা আমরা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই সবাই রাজনীতি করছে, আমরাও তাই করি। সুতরাং অতীতের কথা টেনে আনার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা।

এ সময় জুলাই সনদ নিয়ে জামায়াতের এই নেতা বলেন, বারবার ভুল পদক্ষেপ করলে জুলাই সনদ পুনরায় চ্যালেঞ্জের মুখে পড়ে। তাহলে কি আমরা সারা জীবন এই সংকটে ভুগব? সারা জীবন রক্ত বা জীবন দিতে থাকব- এমন প্রশ্নও রাখেন তিনি।

Advertisement

জুলাই সনদের আইনি যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমরা কি বারবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেজন্য ‘সংবিধান অর্ডার ২০২৫’ জারি করা হলে কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না, এবং এটি আইনগতভাবে এক শক্তিশালী অবস্থান হিসেবে থাকবে।

তিনি বলেন, সংবিধানের আর্টিকেল ৭-এ জনগণের পরম ইচ্ছার কথা বলা আছে। তার ভিত্তিতে যদি এই সংবিধান অর্ডারটি জারি হয়, এটি হবে সবচেয়ে শক্তিশালী। এরপর আমরা বলেছি, সরকার এটিকে আরও শক্তিশালী করতে পারে। অর্থাৎ শক্তির ওপর শক্তি, জোরের ওপর জোর, যদি এ নিয়ে আবার গণভোট হয়। সেক্ষেত্রে আর কোনো ছিদ্র বা উন্মুক্ত জায়গা থাকবে না। আইনি বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। এ প্রস্তাবই আমরা দিয়েছি।

জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন জামায়াতের ইসলামীর এই নেতা। তিনি বলেন, আমরা আগামীতে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি, সেটি হবে সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন। সবই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। আমরা ইতোমধ্যেই বলেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করে সেই ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।

  • সর্বশেষ