শিরোনাম
◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাঠিচার্জের সময় জাতীয় পার্টির কোনো সদস্য সেখানে ছিল না: জাপা মহাসচিব (ভিডিও)

নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, এতে আমরা খুবই মর্মাহত হয়েছি। তবে লাঠিচার্জের সময় জাতীয় পার্টির কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না। 

শনিবার কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাপা মহাসচিব আরও বলেন, প্রথমে তারা (গণ-অধিকার পরিষদ) যে ইট পাটকেলগুলো নিক্ষেপ করছিলো সেগুলো আমাদের স্পর্শকাতর জায়গায় পড়লে আমাদের নেতাকর্মীদের মৃত্যুও হতে পারত। এরপর পরিস্থিতি শান্ত হয়। পরে আবার মশাল মিছিল নিয়ে আগুন দেয়ার জন্য আসে। সেখানে নারীসহ অনেক নেতাকর্মী ছিলেন। পুলিশ গিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করে। এরপর ৫ মিনিটের মধ্যে পার্টি অফিসের ভেতরে চলে যান। আমাদের বাইরে কোনো নেতাকর্মী ছিল না।

তিনি বলেন, একমসময় আমরা দেখতে পারি সেনাবাহিনীর সদস্যদের তারা আঘাত করে। ইউনিফর্ম পরা পুলিশ-সেনা সদস্যদের আঘাত করাটা রাষ্ট্রবিরোধীতার শামিল। পরে সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে জানতে পারি লাঠিচার্জ করে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। তবে একটি পার্টির রাজনীতি হতে পারে না আরেকটি দলকে ব্যান করতে হবে। অমুক দলের চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে। জাতীয় পার্টি নিবন্ধিত দল। জাতীয় পার্টিকে রাজনীতি করতে না দেয়া, দোসর বলা, রাস্তায় নামতে না দেয়া ইত্যাদির মাধ্যমে দেশে নব্য মবতন্ত্রের সৃষ্টি হচ্ছে। উৎস: মানবজমিন ও নিউজ২৪

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়