শিরোনাম
◈ র‍্যাব বিলুপ্ত নয়, নতুন আইনে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক বাহিনী গড়তে চায় সরকার ◈ লবণের দাম বৃদ্ধি ও বকেয়া সংকটে ঈদের আগে দুশ্চিন্তায় রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা ◈ জাতীয় ক্যান্সার হাসপাতালে ভয়াবহ সংকট: ৫০০ শয্যায় চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ১২০০ রোগী, রেডিওথেরাপির অপেক্ষায় ৪৫০০ মানুষ ◈ অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ লা লিগায় বার্সেলোনার সহজ জয় ◈ ভারতে চালু ৭ মিনিটের ক্যান্সার ইনজেকশন, ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো, প্রতি ডোজের দাম ৩.৭ লাখ রুপি ◈ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত ◈ জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় চীন, আলোচনায় একাধিক ইস্যু ◈ যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব নাকচ ইরানের ◈ হরমুজ ছাড়াই পাইপলাইন ও রেলপথে তেল রপ্তানির পথে উপসাগরীয় দেশগুলো

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর

ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে, তারাই রাজনীতি করবে।

আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেরুল বাড্ডায় ‘৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ’ স্মরণে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, গণঅভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গোপালগঞ্জে তার আলামত দেখা গেছে। রাজনীতিতে নতুন দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওপর হামলা হয়েছে। এজন্য একতাবদ্ধ থাকতে হবে, তা না হলে আমরা পরাজিত হবো।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যেসব স্লোগান দিচ্ছে, তার সমালোচনা করেন নুর। বলেন, জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়