শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৪, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন রিজভী 

রিয়াদ হাসান: [২] দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

[৩] রোববার (২৩ জুন) দুপুর একটায় তিনি হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. জাফর ইকবালের সঙ্গে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেন। সেখানে প্রায় ঘন্টা খানেক অবস্থান করেন রিজভী। এ সময় তার সঙ্গে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

[৪] এর আগে সকাল সাড়ে এগারটায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এতে অংশ নেন। 

[৫] উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগম খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত তিনটায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে  সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে  তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইসচেয়ারম্যান অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন। তিনি বলেন মেডামের জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

[৬] সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

[৭] গত বছরের ৯ আগস্ট বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

[৮] উন্নত চিকিৎসার জন্য খলেদা জিয়াকে বিদেশে নিতে দল ও পরিবারের পক্ষ থেকে বারবার সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়