শিরোনাম
◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৫:০৭ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাঙালির অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর বলিষ্ঠ কণ্ঠ উচ্চারিত হয়েছে’

ড. একেএম সাইফুল মজিদ

এম এম লিংকন: গ্রামীন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেন, জাতির পিতার সম্মোহনী, বলিষ্ঠ ও সময়োপযোগী নেতৃত্বে আমরা পেয়েছি প্রিয় বাংলাদেশ। নিজের জন্মদিনে শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন বঙ্গবন্ধু। মঙ্গলবার (২১ মার্চ) বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে ব্যাংকটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

একে এম সাইফুল মজিদ বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালোবাসতেন। মহান এই রাজনৈতিক নেতার জীবন ও কর্ম থেকে যাতে শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে আমাদের অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। 

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গ্রামীণ ব্যাংক জাতির পিতার ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তাঁর এ গৌরবের ইতিহাস প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক এটাই হোক আমাদের এবছরের জাতির পিতার জন্মদিন ও জাতিয় শিশু দিবসের শপথ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা, তথ্য চিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধু-কে নিয়ে গান ও কবিতা আবৃতি করা হয়।

এমএমএল/এসএ

  • সর্বশেষ