শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৩, ১২:৩৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৩, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কীভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন?

টেক হিমেল’: ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য এখন আর দালাল বা তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে না। হাতে থাকা মোবাইলের মাধ্যমে নামের বানান, বয়স বা অন্য যেকোনো ধরনের তথ্য খুব সহজেই ঠিক করতে পারেন। এটি নির্বাচন কমিশন খুব সহজ উপায় করে দিয়েছেন। প্রথমেই গুগল প্লে-স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটি নামাতে হবে। তারপর ক্রোম ব্রাউজারে গিয়ে services nidw gov.bd  লিখে এন্টার বাটনে ক্লিক করতে হবে। তারপর এনআইডি কার্ডের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে একাউন্ট নেই এবং নীচে রেজিস্টার করুন লেখা একটি ঘর আসবে সেখানে যেতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ পূরণ করতে হবে।

তারপর নীচে যেই কোডটি চাইবে সেগুলো খুব ভালোভাবে দেখে দেখে লিখতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে এবং পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে এবং বার্তা পাঠান বাটনে ক্লিক করতে হবে। তখন যেই ফোন নাম্বারটি এখানে দেওয়া হয়েছে সেই নাম্বারে ৬ ডিজিটের একটি কোড আসবে। তখন সেই কোডটি বসাতে হবে যাচাইকরন কোডটি দিন অপশনের খালি ঘরে এবং বহাল বাটনে ক্লিক করত হবে।

তারপর সেখানে ‘টেপ টু ওপেন এনআইডি ওয়ালেট’ অপশনটি আসবে এবং সেখানে ক্লিক করতে হবে। তখন সেখানে START FACE SCAN আসবে সেখানে ক্লিট করতে হবে। তারপর সেখানে খুব ভালোভাবে নিজের মুখের সবদিক দেখাতে হবে। তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। তখন সেখানে সব তথ্য দেখাবে। ধীরে ধীরে নিচের দিকে গেলে পাসওয়ার্ড সেট বলে একটি অপশন আসবে সেখানে গেলে ইউজার নেম, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড লিখুন অপশনগুলো আসবে। সেখানে ইউজার নেম চায় যা না দিলেও চলে কিন্তু পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ডের ঘর পূরণ করতে হবে, তারপর আপডেট বাটকে প্রেস করতে হবে। তখন সেখানে বিস্তারিত প্রোফাইল আসবে। সেখানে প্রোফাইল অপশনে গিয়ে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গেলে বহাল নামের আরেকটি অপশন আসবে। সেখানে গেলে নিজের যেকোনো তথ্য পরিবর্তন করা যাবে নাম, বয়স, ব্লাড গ্রুপ, ঠিকানা যেকোনো কিছু পরিবর্তন করা যাবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করলে দেখা যাবে যেই তথ্যটি সংশোধন করা হয়েছে সেটির পূর্ববর্তী এবং পরবর্তী তথ্য আসবে। 

তারপর আবার পরবর্তী বাটনে ক্লিক করতে হবে তখন সেখানে You have total deposit of 0 BDT  লেখা আসবে তারমানে এখানে এখনো কোনো টাকা দেয়া হয়নি। তারপর আবার হোমে ফিরে যেতে হবে এবং বিকাশে গিয়ে পে বিল বাটনে ক্লিক করতে হবে। সেখানে গেলে NID Service  নামের একটি অপশন আসবে তাতে ক্লিক করলে আবেদনের ধরন নির্বাচন আসবে আবার সেখানে ক্লিক করলে NID Info Correction- এ ক্লিক করতে হবে। এখানে আরও কিছু অপশন থাকবে অন্য কোনো কিছু পরিবর্তন করতে হলে যার যার প্রয়োজন মতো সেই অপশনটি বেছে নিতে পারেন। তারপর সেখানে ক্লিক করে এনআইডি নাম্বারটি দিতে হবে তখন নিচের দিকে গেলে পে বিল পরিশোধ করুন ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কত টাকা লাগবে তা দেখাবে। তারপর সেখান থেকে বিল পরিশোধ করতে হবে। 

তারপর পুনরায় আগের অ্যাপে ফিরে যেতে হবে এবং এটিকে রিফ্রেশ করতে হবে। তখন সেখানে কত টাকা পরিশোধ করা হয়েছে তা দেখাবে এবং নিচে আবেদনের ধরন ও বিতরনের ধরন সিলেক্ট দিতে হবে। তারপর পরবর্তী বাটনে গেলে কাগজপত্র অপশন আসবে সেখানে যে যেই তথ্য সংশোধন করবে সেই অনুযায়ী যেই যেই কাগজপত্র চাইবে সেই সেই কাগজপত্র দিতে হবে। কার কোন কাগজ প্রয়োজন তা জানার জন্য ১০৫ নাম্বারে কল দিতে হবে। এখানে ফ্রিতে কল দেয়া যায় এখানে কল দিলে কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা বলে দিবে তথ্য ভেদে কার কোন কাগজ দরকার। তারপর যেই কাগজগুলো চাইবে সেগুলোর ছবি তুলতে হবে। কিন্তু কোনো ছবি যাবে ১ এমবি-র বেশি না হয়। 

তারপর যার যা সংশোধন করা প্রয়োজন সেখানে ক্লিক করতে হবে ও আপলোড বাটনে ক্লিক করে ফাইলে যেতে হবে এবং যেই যেই কাগজ প্রয়োজন সেগুলো সিলেক্ট করতে হবে এবং পরবর্তী বাটনে যেতে হবে। তারপর সেখানে কী কী তথ্য পরিবর্তন করা হলো সেগুলো দেখাবে তখন সাবমিট বাটনে ক্লিক করলেই এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। তারপর দেখাবে আপনার এই আবেদনটি পেনডিংয়ে আছে অর্থাৎ তারা এটি আগে যাচাই করবে তারপর যদি তাদের মনে হয় এটিকে সংশোধন করা যেতে পারে তাহলে তারা সংশোধন করবে। এখানে পাশেই ডাউনলোড নামের একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে আপনারা এই আবেদনের একটি কপি রেখে দিতে পারেন। কারণ এটি পরবর্তীতে কাজে লাগবে। এই আবেদন করলে মোবাইলে একটি এসএমএস চলে আসবে। এসএমএস আসলে নিকটস্ত যেই নির্বাচন কমিশন অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে তখন তারা একটি হার্ড কপি দিবে এবং আপনার এনআইডি কার্ডটি সরবরাহ করবে। তাই এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে এবং যেই ফোন নাম্বারটি দেয়া হয়েছে সেটি সচল রাখতে হবে। 

সূত্র: ‘টেক হিমেল’ ফেসবুক পেজ।  শ্রুতিলিখন: জান্নাতুল ফেরদৌস      
   

  • সর্বশেষ
  • জনপ্রিয়