শিরোনাম
◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কখনো কি হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন?

ফড়িং ক্যামেলিয়া

ফড়িং ক্যামেলিয়া: কখনো হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন? হার্ট বলছে মেনে নাও, কিন্তু ব্রেন বলছে আর কত মানবে? হার্ট বলছে একটু না হয় ছোট হলে কিন্তু ব্রেন বলছে অসম্ভব, আত্মসম্মানে ছাড় দেয়া যাবেই না। হার্ট বলছে, ভুলে যাও, ব্রেন বলছে ভুলে ভুলেই কি জীবন যাবে? হার্ট সমঝোতা করতে চাইছে, কিন্তু ব্রেন লড়ে যাচ্ছে হার্টটার সাথে। খুব অসহায় লেগেছে তখন। হয়েছে এমন? আচ্ছা কখনো মনে হয়েছে, ওর কি আছে যা আমার নেই? ও কীভাবে পারে, কেন আমি পারি না? কিংবা কেন আমি ওর মতো হলাম না? নিজেকে খুব করে গালিগালাজ করেছেন আর ভেবেছেন, ঈশ! কেন যে করলাম না। আত্মবিশ্বাস ভেঙেছে, খুব ছোট হয়ে গেছেন নিজের কাছে। হয়েছে এমন? মানদণ্ডের মাপ কাঠিতে সস্তা গান শুনেছেন কখনো? ওই যে সুখী সুখী রিক্সাওয়ালার মোবাইলে যে সব গান থাকে তেমন, ভোজপুরি সিনেমার ভূরি-ওয়ালী নায়িকার ভাইরাল হওয়া কোনো চরম সেক্সিস্ট গান, শুনেছেন? এমন কোনো ভিডিও ক্লিক করেছেন যেটা আপনার রুচির সাথে যায় না? কিংবা একান্ত নিজের ফ্যান্টাসি, যা সভ্য সমাজে ছি ছি বলে অভিহিত হয়, এমন করেছেন কখনো? 

এই সব অনুভূতির কোনো ক্লাস নেই। শিক্ষিত-অশিক্ষিত, সামাজিক মানদণ্ডের লোয়ার, মিডেল কিংবা আপার ক্লাস, যাই হোক না কেন, সবার মধ্যেই এই সব অনুভূতি এবং অভিজ্ঞতা কম বেশি আছে। এগুলো হলো মানুষের ডার্ক সিক্রেট। যদিও শিক্ষা, সভ্য ও ভদ্রতার ফিল্টারে এসব শুধু ব্যক্তিগত সিক্রেট হয়েই থেকে যায় এবং সেটাই খুব স্বাভাবিক। মানুষের একজন খুব আপন জন লাগে কেন জানেন? কারণ এই যে অনুভূতিগুলো শেয়ার করার জন্য। আপনার যদি এমন কেউ থাকে যার সাথে আপনার ডার্ক সিক্রেট, ব্যর্থতা, হাহাকার , নিজের অপমানগুলো নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, তবে আপনি অতি আপন জন পেয়েছেন। আপনাকে অভিনন্দন। আনন্দের, সাফল্যের, গর্বের, বিজয়ের, ভদ্র, সভ্য, পদোন্নতির ভাগ নেবার মানুষ যে কেউ হতে পারে, কিন্তু ডার্ক সিক্রেট জেনেও যে গ্রহণ করে, পাশে থাকে ভালোবাসে, সে অতি আপন জন। দুর্মূল্যের বাজারে বহু জন মেলে, আপনজনও মিলে যায়, কিন্তু অতি আপন জন মেলে না। আছে আপনার অতি কিংবা খুব আপনজন? ফেসবুক থেকে 

  • সর্বশেষ