শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০২:৫৫ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্রদের ভূমিকা কী?

আখতারুজ্জামান

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা ও উদ্ভাবনে তহবিল গঠন করার আহ্বান জানান। এই জন্য উপাচার্যকে অনেক ধন্যবাদ।

উনার এই আহবানে অ্যালামনাইরা কতটা সাড়া দিয়েছেন তার কোনো উল্লেখ নেই এই রিপোর্টে যা খুবই ফ্রাস্ট্রেটিং। ওই এসোসিয়েশনের সদস্যরা সবাই আমেরিকায় থাকেন এবং তাদের অনেকেই আমেরিকার অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

তারা নিশ্চয়ই জানেন, সেখানকার বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা কি বিপুল অংকের অর্থ দান করেন। অথচ এত বড় একটি অনুষ্ঠান হয়ে গেলো, সেখানে একটি পয়সা ডোনেশনের কোনো প্রতিশ্রুতি নেই। 

এমআইটি কিংবা হার্ভার্ডে এমন অনুষ্ঠান হলে সেখানে তাৎক্ষণিকভাবেই মিলিয়ন বিলিয়ন ডলার ডোনেশন হিসাবে আসতো। এই অনুষ্ঠানে যা হলো সেটা হলো খাওয়া দাওয়া আর ঢাকা বিশ^বিদ্যালয় নিয়ে তারা কতটা গর্বিত সেই আলাপ।

গর্বের সাথে যে দায়িত্ব যোগ থাকে সেটা তারা বেমালুম ভুলে গেলেন। দেশে কিংবা বিদেশে আমাদের এলামনাইরা আসলে এমনই। ঢাবি নিয়ে তাদের গর্বের শেষ নেই, কিন্তু এটিকে সাহায্যের ব্যাপারে থাকে নীরব। অনেক ক্ষেত্রে পারলে এর ক্ষতিও করে।

যেমন বর্তমান বাংলাদেশের নীতিনির্ধারণদের অধিকাংশই ঢাবির সাবেক ছাত্র বা ছাত্রী। ঢাবির উন্নয়নে তাদের কী ভূমিকা? না তারা অর্থ দিয়ে ভূমিকা রাখে না তারা কর্ম দিয়ে ভূমিকা রাখে।

এখন যারা শিক্ষক তারাও এই বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে কি ভূমিকা রাখছে? বর্তমান শিক্ষকরাইতো শিক্ষক নিয়োগ ও প্রমোশন বোর্ডে আছেন এবং তাদের হাতেই অযোগ্যরা নিয়োগ প্রমোশন পাচ্ছে।


তবে এলুমিনাইদের অনেকে অভিযোগ করে বর্তমান পরিস্থিতিতে ডোনেশন দিলেও কোনো উপকার হবে এই নিয়ে তারা সন্দিহান। এই কথাকে উড়িয়ে দেওয়া যায় না।

যেই বিশ্ববিদ্যালয়ের নিজেদের শিক্ষকরা ইচ্ছে করে দলান্ধ হয়ে দলীয় স্বার্থে শিক্ষক নিয়োগ ও প্রমোশন দেয় তারা ডোনেশনের টাকা সঠিকভাবে ব্যয় করবে কিনা সন্দেহতো করাই যায়। যুক্তি তাদের অভিযোগ খন্ডন করার মতো যুক্তি কি আমাদের আছে?


 লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়