মনিরুজ্জামান মনির : বাংলাদেশের এক ও অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম। পাহাড়, নদী, হ্রদ, জঙ্গল, বন বেষ্ঠিত ৫০৯৩ বর্গমাইল। আমাদের মাতৃভূমি ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর হানাদার পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বিজয় লাভ করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে উদিত হয়েছে লাল-সবুজের নতুন পতাকা। দীর্ঘদিনের আন্দোলন, নিয়মতান্ত্রিক কর্মসূচী, সভা, সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ, হরতাল অবরোধ, স্মারকলিপি পেশ এভাবে কতইনা কর্মসূচী আমরা পালন করেছি। কিন্তু, চোরা না শুনে ধর্মের কাহিনী। স্বৈরাচার ক্ষমতার লোভে জনগণকে বলির পাঠা বানিয়েছে। জনগন সহ্য করেছে, জেল-জুলুম-নির্যাতন ভোগ করেছে। তারা ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। ৪৭,৫২,৭১ পেরিয়ে ২০২৪ সালের ৩৬ জুলাই বাংলাদেশের বীরত্ব গাঁথা ছাত্র-জনতা প্রমান করেছে জনগনই সকল ক্ষমতার উৎস, হানাদার অপশক্তি ক্ষনিকের তরে, আমজনতার শক্তি চিরতরে।
বাংলাদেশের সমতলে এবং পাহাড়ে বসবাসরত উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠি স্ব-স্ব কৃষ্টি, ভাষা, ঐতিহ্যগত ধর্মের অনুসারী। দেশের বাংলাভাষী হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মুসলমান এবং উপজাতীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠি আমরা সবাই বাংলা মায়ের সন্তান। আমাদের জাতীয়তা বাংলাদেশী। এই পরিচিতি আমাদেরকে করেছে মহিমান্বিত, পারস্পরিক ভালবাসা, আচার-আচরনকে করেছে প্রলম্বিত, উদার, উন্মুখ, দেশপ্রেমে উদ্ধুদ্ধ। তাই বাংলাদেশে নেই কোন আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী।
প্রতিবছরই জাতিসংঘের ডাকে, ৯ আগস্ট পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। সুদীর্ঘকাল বসবাসকারী রেড ইন্ডিয়ানসহ লক্ষাধিক আদিবাসীর সুরক্ষার জন্য এই দিনটিকে স্মরণ করা হয়। পূর্ব তিমূঢ়, দক্ষিণ সুদান এর ফল। বাংলাদেশে কোন আদিবাসী নাই। পাহাড়ে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠিও তিব্বত, আরাকান, ভারতের ত্রিপুরা থেকে আগত। তারা মঙ্গোলীয় বংশভুক্ত। নিজস্ব ঐতিহ্য নিয়ে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, পাংখু, লুসাই, মনিপুরী, সাওতাল, তনচংগা স্বাধীনভাবে বসবাস করছে। বাঙালিদের বংশ পরিচয় মিজি, তালুকদার, খাঁ, প্রধানিয়া আজো প্রচলিত। তাই বলে কেউই আমাদের পর নয়। জাতি-উপজাতি আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশী। দিল্লী, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।