শিরোনাম
◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত ◈ ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি ◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:৫৩ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী একদিন পর উদ্ধার, একজন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অপহৃত এক স্কুল ছাত্রী (১৭) একদিন পর উদ্ধার ও মুল অপহরণকারি সাদিকুল ইসলাম (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২ টায় উপজেলার শিতলাই গ্রাম থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৪ আগষ্ট) ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার ও আদালতে জবানবন্দী গ্রহণের জন্য এবং গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়া ওই ছাত্রীকে শিতলাই গ্রামের সাদিকুল ইসলাম নামের কিশোর বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। ঘটনাটি ছাত্রী তার বাবাকে জানালে তিনি গ্রেফতারকৃত সাদিকুল ইসলামের অভিভাবকদের বিষয়টি অবগত করে কোন সুরাহা হয়নি। গত রবিবার (২ আগষ্ট) বেলা ১০টায় ওই ছাত্রী শিহাড়ী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে যাবার পথে শিহাড়ী উত্তরপাড়া থেকে আসামী সাদিকুল ইসলম ও তার সহযোগিরা ওই ছাত্রীকে জোড়পুর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে অপহাণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে গত সোমবার রাতে সাদিকুল ইসলামের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ মূল অপহরণকারি সাদিকুল ইসলামকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়