শিরোনাম
◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার! ◈ দখল-দূষণে মরছে ঢাকার খাল, দেড় বছর ধরে বন্ধ পরিষ্কার-পরিচ্ছন্নতা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না

রুমা মোদক

রুমা মোদক: মাঝে মাঝে আমিও সেই গৎবাঁধা অভিভাবক, চাই আমার ছেলেমেয়ে জিপিএ-৫ পাক। কিন্তু আমি জানি আমি গৎবাঁধা অভিভাবকের দৃষ্টিভঙ্গি লালন করি না, জিপিএ-৫ পাওয়াকেই জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করি না। তবু যে ছেলেমেয়ের বেলায় প্রচলিত চৌকাঠ ডিঙাতে পারি না, আমি তার কারণও জানি। আমি চুন খেয়ে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এমন এক দেশে আমাদের জন্ম, ৫০ বছরে যে দেশের শিক্ষানীতি দাঁড়ায়নি। এবছর এরকম, ওবছর থেকে ওরকম... নিরীক্ষা চলছেই চলছে। এই নিরীক্ষার গিনিপিগ আমরা যে প্রতিক্রিয়ায় সারা জীবন ধরে মাশুল দিয়ে যাই তার কোনো মূল্যায়ন নেই উপরতলার নীতি নির্ধারনীদের কাছে। জীবনে একবার একটা পরীক্ষায় দুয়েক নাম্বার এদিক সেদিক তো জীবন ভর এর প্রায়শ্চিত্ত করো। পরবর্তী জীবনে এই এক টুকরো কাগজই হয়ে উঠে জীবন ও জীবিকার নিয়ামক। যতো তোমার মেধা থাকুক, কিংবা সৃজনশীলতা, দক্ষতা কিংবা নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলার চেষ্টা, পরবর্তী জীবনে একটুকরো কাগজের কাছে সব মিথ্যা হয়ে যায়। 

কিন্তু সম্ভবত দিন বদলে গেছে। দিনটি হোক তাঁদের, যাঁরা জিপিএ-৫ পায়নি। তাঁরা যেন তাঁদের ফলাফল নিয়ে কুণ্ঠিত না হয়। তাঁদের আমরা বুকে জড়িয়ে ধরে বলি, আমাদের সময়ে যে বহুমাত্রিক দরজার কথা আমরা জানতাম না, আজ তার সবকয়টি খুলে গেছে। অন্তর্জালের কারণে আমরা এখন সব খবর জানতে পারি। এখন আর জিপিএ-৫ না পেয়ে মুখ লুকিয়ে থাকার দিন নেই। জিপিএ-৫ পাওনি বলে তোমার কিচ্ছু ক্ষতি হয়নি। প্রতিটি মানুষ আলাদা আলাদা ব্যক্তিপ্রতিভা নিয়ে জন্মেছে। কারণ তুমি নিজেই জানোনা কতো সম্ভাবনার দ্বার কতোদিকে অপেক্ষা করে আছে তোমাদের জন্য। শুধু সোকল্ড সাকসেসের প্রপাগাণ্ডায় নিজের আত্মবিশ্বাস হারিয়ো না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ