শিরোনাম
◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ

কাউকে ম্যানেজ না করে চলা এই সরকারের ব্যর্থতা বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পূনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাংক্ষা। কোনটাকেই এই সরকার এখন অব্দি প্রশ্রয় দেয় নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।’

তিনি আরও লেখেন, ‘সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়