শিরোনাম
◈ ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট নেতার বিএনপিতে ফেরার গুঞ্জন, ফিরছেন না রুমিন ◈ সাপ পালন থেকে অ্যান্টিভেনম তৈরি, নেওয়া হচ্ছে ৪৪ কোটি টাকার প্রকল্প ◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১২:৩৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট স্পিড উগান্ডার চেয়েও ৪১ ধাপ পেছনে বাংলাদেশ, বিশ্বাস করেন না মন্ত্রী

মাজহারুল মিচেল: [২] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

[৩] বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা তুলে ধরে প্রতি মাসে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। সেখানে এ দাবি করা হয়েছে।

[৪] এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি ওকলার ওই রিপোর্ট বিশ্বাস করি না। কারণ ওকলা আমাদের সরকারি কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করেনি। আপনি ব্যক্তিগত একটি প্রতিবেদন দিয়ে দিলেন, সেটা আমি স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নেব, তা হবে না।

[৫] তিনি বলেন, ওকলা কোনো স্ট্যান্ডার্ড না। তারা কোথা থেকে তথ্য নিয়েছে? যদি গতির কথা বলতে চায়, তাহলে গতি মাপবে বিটিআরসি। বিটিআরসির সঙ্গে তারা কথা বলেনি।

[৬] তাহলে প্রতিবাদ দেন না কেন, প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কী কারণে, ওকলা কী? এমন কী যার জন্য আমাকে প্রতিবাদ দিতে হবে।

[৭] তিনি বলেন, আমার কাজ চিরদিনই আমার কাছে ভালো মনে হবে। আমি একবাক্যে বলবো ২০১৮ সালের যেসব কাজ বা অগ্রগতিগুলো হয়নি, সেগুলো পূরণ করার জন্য আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি। যে কারণে আমরা অনেক উন্নতি করতে পেরেছি।

[৮] দেশে শতকরা ৯৮ ভাগ ফোরজি নেটওয়ার্ক আছে জানিয়ে তিনি বলেন, এটি প্রায় দুঃসাধ্য একটি কাজ ছিল। যেখানে থ্রিজি নেটওয়ার্কই প্রসারিত হতে পারেনি। ২০২৩ সালের মধ্যে সারা দেশে ফোরজি নেটওয়ার্ক দিতে পেরেছি।

[৯] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, চারটি টেলিকম অপারেটরের ভেতরে তিনটি সম্পর্কে অভিযোগ হচ্ছে কল ড্রপ হয়, নেটওয়ার্ক পাই না। চতুর্থ অপারেটর টেলিটকে সর্বসাকুল্যে বিনিয়োগ ছিল ৩ হাজার ৬০০ কোটি টাকা। এখন টেলিটকে বিনিয়োগ বেড়ে ১৫ হাজার কোটি টাকার কাছাকাছি। 

[১০] আরেকটি বড় কাজ হচ্ছে একটি ডমিস্টিক রোমিংয়ের কাজ শুরু হয়েছে। সেটি বাংলালিংকের সঙ্গে এখন পরীক্ষামূলকভাবে চলছে। এর মধ্য দিয়ে বাংলালিংকের নেটওয়ার্ক পুরোটাই ব্যবহার করতে পারবে টেলিটক। আবার টেলিটকের নেটওয়ার্কের নেটওয়ার্ক বাংলালিংক ব্যবহার করতে পারবে, যোগ করেন মন্ত্রী। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ