শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:২২ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্প সময়ে বিচারপ্রার্থীকে আইনের প্রতিকার দিতে প্রধান বিচারপতির তাগিদ

প্রধান বিচারপতি

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: বার ও বেঞ্চকে একটি পাখির দুটি ডানা উল্লেখ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, এ দুটি হচ্ছে একে অপরের পরিপূরক। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশের বিভিন্নস্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীরা আদালত বর্জনসহ বিচারককে ব্যক্তিগতভাবে আক্রমন করছে। এটা ধারাবাহিকভাবে ঘটলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের শংসয় জাগবে।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব বলেন তিনি। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিচারপ্রার্থীদের প্রতি মানবিক হওয়ার এবং তাদের কষ্ট অনুভব করার আহবান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আমাদের লক্ষ্য হবে, স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করা। আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের। এরপর বিচারক ও সকল মানুষের। আদালতের সম্মান রাখতে হবে নিজেদের স্বার্থে এবং বিচারপ্রার্থীদের স্বার্থেই।

তিনি বলেন, আইনজীবীরা আছে বলেই পৃথিবীতে এখনো শৃঙ্খলা আছে। এই জন্য আইনজীবীবের সোস্যাল ইঞ্জিনিয়ার বলা হয়। 

দুর্নীতিগ্রস্ত বিচারক ক্যান্সারের মতো উল্লেখ করে তিনি আরো বলেন, কেউ বিচার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না। বিচারপ্রার্থী মানুষ যেন দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পায়। যাতে তাদের আদালতের বারান্দায় দীর্ঘ সময় ঘুরতে না হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতি আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর, সুপ্রিম কোর্টের আপীল বিভাহের বিচারপতি এম ইনায়েতুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদীব আলী, জেলা আইনজীবী সতিতির সভাপতি জবদুল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম কনক। 

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গলিভ খান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব।

এর আগে আইনজীবী সমিতির শতবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন, বৃক্ষরোপন করেন এবং চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/জেএ