শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মো. শাহরিয়ার আলম ও মুস্তাফা ওসমান তুরান

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন । পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য, মানবিক সহায়তা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এর প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

টিআর/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়