শিরোনাম
◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী

ঈদের সরকারি ছুটি শুরু হলেও দায়িত্ব পালনে বিরতি নেই প্রধানমন্ত্রীর। রাজধানীর গুলশান এভিনিউতে নিজ বাসভবনে অবস্থান করে তিনি নিয়মিত সরকারি জরুরি কাজ সম্পাদন করছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের সার্বিক পরিস্থিতির খোঁজখবরও নিচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দেশের বিভিন্ন স্থানে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজ নিচ্ছেন এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে কথা বলে তদারকি জোরদারের নির্দেশ দিচ্ছেন।

এছাড়া সিটি করপোরেশনগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মেয়র ও প্রশাসকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগের দিন প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। ঈদের ছুটি আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়