শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা নাইটরাইড‌র্সের ২৫ কোটি টাকার তারকা মেজাজ হারালেন, সাক্ষাতকার দি‌লেন না

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স এই তারকা ক্রিকেটারের উপরে এবার ভরসা করে রয়েছে। 
মিনি নিলামে তাঁকে নিয়ে ঝড় উঠেছিল। নিলামের আগেই সবাই ধরে নিয়েছিলেন, ২৫ কোটির উপরে দর উঠবে তাঁর। 

ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় কেকেআর তাঁকে দল নেয়। সেই ক্যামেরন গ্রিন সাক্ষাৎকার দিতে গিয়ে মেজাজ হারালেন। পুরো সাক্ষাৎকার না দিয়ে মাঝপথে বন্ধ করে দিলেন ইন্টারভিউ। অ্যাশেজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যামেরন গ্রিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 

নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচে ক্যামেরন গ্রিন ১৩০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। লাল বলের  ফরম্যাটে গ্রিন শতরান করার পরে তিনি মেজাজ হারান। 'সিডনি মর্নিং হেরাল্ড' কাগজের চিফ স্পোর্টস রাইটার টম ডিসেন্ট  লিখেছেন, তাঁর সঙ্গে ক্যামেরন গ্রিনের সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতার কথা। 

ডিসেন্ট বলেছেন, তিনি ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। উত্তরে গ্রিন বলেন, ''এককথায় দুর্দান্ত অনুভূতি। প্রথম তিন দিনে আমরা দুর্দান্ত শুরু করেছি। আশা করি আগামিকাল আমরাই জিতব।'' 

এর পরেই গ্রিনকে জিজ্ঞাসা করা হয় তাঁর সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে। ক্যামেরন গ্রিন তখনই মেজাজ হারান। পালটা বলেন, এই প্রশ্নের উত্তর আমি দেব না। নেক্সট কোয়েশ্চন।

গ্রিন উত্তর না দেওয়ায় সাংবাদিক আর প্রশ্ন করেননি। সাক্ষাৎকার বন্ধ করে দেন মাঝপথে। সেই সাংবাদিক বলেছেন, গ্রিনের সাক্ষাৎকার নিয়ে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, তখন বিড়বিড় করে কেকেআর-এর নব্য তারকা বলছেন, ''সময় নষ্ট হল।'' ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ পরে ক্ষমা চেয়ে নেন সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে। 

নিলামে গ্রিনকে নিয়ে দড়ি টানাটানি চলে কলকাতা ও রাজস্থান রয়্যালসের। পরে আসরে নামে চেন্নাই সুপার কিংস। শেষমেশ গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় নাইটরা। এবারের মেগাটুর্নামেন্টে গ্রিন ঝড় তুলবেন বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়