শিরোনাম
◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২২, ১১:১৪ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২২, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ না হওয়া দুঃখজনক: তুরস্কের রাষ্ট্রদূত

মোস্তফা ওসমান তুরান

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া প্রয়োজন। যেখানে সকল রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণ ও অংশগ্রহণ থাকবে। রাজনৈতিক মতপার্থক্যের সমাধান করতে হলে সংলাপের বিকল্প নেই। বাংলাদেশে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুযোগ আছে। তবে দুঃখজনকভাবে এটি এখন হচ্ছে না।

বুধবার (নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্যা অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত।

গণতন্ত্রের প্রধান দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রে দুটি পক্ষ থাকে। একটি সরকার ও অপরটি বিরোধী পক্ষের। গণতন্ত্রে বিরোধী দলেরও দায়িত্ব আছে। পৃথিবীর অনেক উন্নত দেশেও গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সমস্যা আছে। কিন্তু তার সমাধানও আছে। আর সেটির মাধ্যম হচ্ছে সংলাপ। বিরোধী দল অংশ না নিলে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার সুযোগ হারাবে।

রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সরকারের সদিচ্ছা থাকতে হবে। এটি কোনো বিদেশিদের নয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আশাকরি সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে। 

এখানে (বাংলাদেশ) মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কিছু বাধা এবং অনেক সময়ে মানুষের মনের ভাব প্রকাশ করতে সমস্যা হয়। এটা তুরস্কসহ অনেক দেশেই রয়েছে বলে মন্তব্যে করেন দেশটির রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আগে ভুল-বোঝাবুঝি হলেও এখন বিশ্বাসের মধ্যে দিয়েই সম্পর্কের ভিত্তি এগিয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ও প্রযুক্তি হস্তান্তর করতে চায় তুরস্ক। বাংলাদেশের প্রায় তিন হাজার ডিফেন্স অফিসার তুরস্কে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত সমঝোতা থাকায় প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে বাংলাদেশ।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চাই। প্রতিরক্ষা সহযোগিতা শুধু সামরিক সরঞ্জাম কেনা বেচার বিষয় নয়, এটা কৌশলগত সহযোগিতার বিষয়ও। বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন, পেট্রোল ভেসেল প্রভৃতি কিনেছে। সামরিক সরঞ্জাম তৈরি যৌথ উদ্যোগেও হতে পারে।

তুরস্ক বাংলাদেশের মতো শরণার্থী সংকট মোকাবিলা করছে জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় ওআইসি, আইসিজেসহ আন্তর্জাতিক প্লাটফর্মে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করছে তুরস্ক। বাংলাদেশকে আরএমজি সেক্টরের বাইরে আইসিটি, ওষুধ শিল্পসহ বহুমুখী ও বৈচিত্রময় শিল্পের রপ্তানিতে গুরুত্ব দেওয়ার মত দেন তিনি।

মোস্তফা ওসমান তুরান বলেন, তুরস্কের জাতীয় নির্বাচনের পর আগামী বছর যে কোনো সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা সফর করবেন। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আমরা আগামী কয়েক বছরের মধ্যে ২০০ কোটি ডলারে উন্নীত করতে চাই।

চলমান য্দ্ধুপরিস্থিতিতে সংলাপের মাধ্যমে টেকসই সমাধানে রাশিয়া- ইউক্রেন সঙ্গে তুরস্ক কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের সমার্থক, কূটনীতিক ও সাংবাদিকরা অংশ নেন।

টিআই/এসবি২

  • সর্বশেষ