শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে সাক্ষাৎকালে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

  • সর্বশেষ