শিরোনাম
◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি ◈ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পদের অপচয় রোধে র‍্যাবের সরঞ্জাম এসআরবিতে হস্তান্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম : জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাসের মাধ্যমে বিতর্কিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঠেকাতেই র‍্যাবের অস্ত্র-সরঞ্জাম ও সম্পদ নতুন বাহিনী এসআরবির কাছে হস্তান্তর করা হবে।

আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটির ওপর জনমত যাচাই-বাছাই ও বিরোধীদের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এর জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব বিলুপ্তি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-ও অতীতে র‍্যাব বিলুপ্তির কথা বলেছিলেন। বিলটি পাস হলে র‍্যাব নামে আর কোনো বাহিনীর অস্তিত্ব থাকবে না; তার জায়গায় গঠিত হবে এসআরবি।

র‍্যাবের সম্পদ নতুন বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিপুল পরিমাণ অস্ত্র, গোয়েন্দা সরঞ্জাম ও অবকাঠামো নিলামে বিক্রি করা বাস্তবসম্মত নয়। নতুন সংস্থা গঠন করা হলে এসব সম্পদ পুনরায় কিনতে গেলে রাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। তাই বিদ্যমান সম্পদ এসআরবিতে স্থানান্তরের মাধ্যমেই অপচয় রোধ করা সম্ভব হবে।

বিল পাসে তাড়াহুড়োর অভিযোগ নাকচ করে তিনি জানান, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের প্রেক্ষিতে স্থায়ী কমিটির বৈঠক চার কার্যদিবস পেছানো হয়েছিল। এছাড়া বিলটি মন্ত্রিসভায় উপস্থাপনের আগে ওয়েবসাইটে প্রকাশ করে জনমত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতও বিবেচনায় আনা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, বিল পাসে বিলম্ব হলে র‍্যাব বহাল থাকাই কি বিরোধীদের উদ্দেশ্য?

এসআরবি সদস্যদের দায়িত্ব ও জবাবদিহিতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনে প্রতিটি ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুসরণের বাধ্যবাধকতা থাকবে। কাউকে গ্রেপ্তারের পর দ্রুততম সময়ের মধ্যে তাকে এবং সংশ্লিষ্ট আলামত নিকটবর্তী থানার কাছে হস্তান্তর করতে হবে।

অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি কমিটিতে হাইকোর্টের বিচারপতি রাখার বিরোধী প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এটি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত বিষয়, যেখানে বিচারপতিকে যুক্ত করার সুযোগ নেই। তবে কোনো সদস্য ফৌজদারি অপরাধে জড়ালে প্রচলিত আইনেই তার বিচার হবে।

সময়ের চাহিদা অনুযায়ী নতুন বাহিনী গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, আধুনিক অপরাধের সঙ্গে সাইবার স্পেস ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই সাইবার অপরাধ দমনে বিদ্যমান আইনে সংশোধন আনা হচ্ছে এবং পুলিশের অধীনে ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, র‍্যাব গঠনের সময় এটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের অধীনে একটি ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা পূর্ণাঙ্গ আইনি কাঠামো ছিল না। তাই সেটিকে বিলুপ্ত করে নতুন, যুগোপযোগী আইনের আওতায় এসআরবি গঠন করা হচ্ছে। পাশাপাশি পুরোনো আইন বাংলায় রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে।

  • সর্বশেষ