শিরোনাম
◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি ◈ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ◈ মক্কা চুক্তিতে এই মুহূর্তে কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানাল পাকিস্তান ◈ পে-স্কেলের গেজেট যে কোনো সময়, কার বেতন কত হলো? ◈ সায়মা ওয়াজেদ পুতুল যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন  ◈ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৮ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

‎দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দীর্ঘদিনের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং গুরুতর ও বড় দুর্নীতির দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও সচিব মো. সাইদুর রহমান খান।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দুর্নীতি দমনে কমিশনকে আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহির অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতি দমনে কাজ করে যেতে হবে। দীর্ঘদিনের বিপুলসংখ্যক বিচারাধীন মামলা আইনিভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রতা কমানোর জন্যও তিনি দুদকের প্রতি আহ্বান জানান।

গুরুতর ও বড় দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান এবং কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুদককে সাংবিধানিক ও আইনি দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ