শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত আক্রমণাত্মক হকির প্রদর্শন করে ২০২৬ মহিলা জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। কোয়ার্টার ফাইনাল-১-এ পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিয়ে ১৯-০ গোলে জয় পেল ভারতের জুনিয়র মহিলা হকি দল।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের উপর একের পর এক আক্রমণ শানাতে থাকে ভারত। প্রথম পাঁচ মিনিটেই পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। ষষ্ঠ মিনিটে গোল এলেও রেফারির রেফারেল-এর পর তা বাতিল হয়ে যায়। --- আজকাল

এরপর সপ্তম মিনিটে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। এবার আর ভুল করেননি পূজা সাহু। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। নবম মিনিটে রোশনি ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান। ১১ মিনিটে তনুশ্রী দীনেশ কাদু  ভারতকে ৩-০ এগিয়ে দেন।

১৩ মিনিটে পাকিস্তানের বক্সের ভিতরে ফাউলের জেরে পেনাল্টি স্ট্রোক পায় ভারত। ঠান্ডা মাথায় সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোর ৪-০ করেন সুখবীর কৌর। প্রথম কোয়ার্টারের শেষ দিকে সানিকা চন্দ্রকান্ত মানে আরও একটি ফিল্ড গোল করে ভারতকে ৫-০ এগিয়ে দেন।

দ্বিতীয় কোয়ার্টারেও একই ছবি দেখা যায়। ১৬ মিনিটে মধু সিদার এবং ১৮ মিনিটে গীতা যাদব গোল করেন। ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ৮-০ এগিয়ে দেন সানিকা মানে। ২৫ মিনিটে তনুজা টোপ্পো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৯-০। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের দশম গোলটি করেন পূজা মালিক। 

প্রথমার্ধ শেষে ১০-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। প্রথম দুই কোয়ার্টারেই ভারত আটটি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয়।

তৃতীয় কোয়ার্টারেও ভারতের দাপট অব্যাহত থাকে। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন পূর্ণিমা যাদব। ৩৯ মিনিটে মধু সিদার নিজের দ্বিতীয় গোল করেন। এক মিনিট পরেই আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের ব্যবধান ১৩-০ করেন সুপ্রিয়া। 

শেষ কোয়ার্টারে অবশ্য ভারতের গোলের খিদে আরও বেড়ে যায়। ৪৮ মিনিটে কৃষ্ণা শর্মা প্রথম গোল করেন। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পূজা মালিক। ৫১ মিনিটে আবারও গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মালিক।

৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন সুপ্রিয়া। পরের মিনিটেই ফিল্ড গোল করে ব্যবধান ১৮-০ করেন বিনিমা ধন। ম্যাচের একেবারে শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতের ১৯-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন রোশনি।

ম্যাচের পরিসংখ্যানেও ভারতের একতরফা দাপট স্পষ্ট। ভারত মোট ১৯টি গোল, ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে। বিপরীতে পাকিস্তান পুরো ম্যাচে কোনও গোল, পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোকই পায়নি।

এই বিশাল জয়ের ফলে ২০২৬ মহিলা জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। আগামী ১২ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনাল-৪-এর বিজয়ী দলের।

  • সর্বশেষ