শিরোনাম
◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়নে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ সমঝোতা স্মারক সই হয়।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ডিজিটাইজেশনের কারণে অনেক ক্ষেত্রেই মামলার সংখ্যা কমানো গেছে। এরই মধ্যে মানিকগঞ্জ এলাকায় ৫০ শতাংশ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ঝিনাইদহে মাদক মামলায় ডোপ টেস্ট করা হচ্ছে। এর ফলে ওই এলাকায় মাদকের মামলার জটিলতা কমেছে। এলাকাবাসী জানিয়েছে, এর ফলে মাদকের দৌরাত্ম্যও কমেছে।

বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার উন্নয়নের ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ হবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

গত মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যেই নিরসন করা হয়েছে। এটি বেঞ্চ-চেম্বারের বিষয় এবং তারা এটি সামলানোর জন্য কম্পিটেন্ট।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির পরিচালক শ্বাশতী বিপ্লব বলেন, প্রকল্পটি কার্যকর করা সম্ভব হলে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের তথ্যের সঙ্গে সবসময় তথ্য সামঞ্জস্যপূর্ণ থাকে না। বাল্যবিবাহের অনেক ক্ষেত্রে কাজিরা কাগজ রেখে দেন এবং পরে বয়স হলে কাবিন করান। এসব ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে হবে।

আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, প্রকল্পের পাইলট শুরু হয়েছে। ভুল-ত্রুটি হলে ডিজিটাইজেশনের পরে তা ঠিকঠাক করা যাবে।

 

  • সর্বশেষ