শিরোনাম
◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমা‌নের একটি প্রতি‌নি‌ধিদল সাক্ষাৎ ক‌রেন। প‌রে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হয়েছে। ওমা‌নের একটা প্রতি‌নি‌ধি দল এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হ‌য়ে‌ছে।

প্রতিমন্ত্রী জানান, ওমা‌নের একটা প্রতি‌নি‌ধি দল আগামী মা‌সে আস‌বে, প্রবাসীকল্যাণ মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে কথা ব‌লে এগু‌লো চূড়ান্ত হ‌বে।

ওমা‌নের ভিসা খোলার বিষ‌য়ে সরকার কূট‌নৈ‌তিকভা‌বে চেষ্টা কর‌ছে জা‌নি‌য়ে শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকা‌রের সম‌য়ে এটা হ‌য়ে‌ছে। আমরা চেষ্টা কর‌ছি কূট‌নৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমা‌নে যেন বাংলা‌দে‌শিরা রেগুলার যে‌তে পা‌রে।

 

  • সর্বশেষ