শিরোনাম
◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা ◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত ◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের চাকুরি স্থায়ীকরণের লক্ষ্যে চাকরি সংক্রান্ত সার্বিক তথ্যাদি উল্লেখপূর্বক বিষয়ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত খসড়া তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শন করা হলো। প্রদর্শিত তালিকায় যে সকল কর্মকর্তাগণের নামের পার্শ্বে মন্তব্য কলামে এসিআর সংক্রান্ত মন্তব্য রয়েছে সে সব কর্মকর্তাদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপপরিচালক (কলেজ-১) এর নিকট উক্ত মন্তব্য সংক্রান্ত প্রমাণক পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, এসিআর ছাড়া অন্য যে কোন ভুল যেমন বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে খসড়া তালিকায় নাম না থাকলে তাদেরকে আবেদনপত্র ও প্রামাণ্য কাগজপত্রসহ আগামী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে [email protected]এ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

এ ছাড়াও নিজ নিজ নিয়োগ, যোগদান, বিভাগীয় পরীক্ষা, বুনিয়াদী প্রশিক্ষণের তথ্য অবশ্যই হালনাগাদ করে অধ্যক্ষের মাধ্যমে পিডিএস অনুমোদন নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

তালিকা দেখুন এখানে

  • সর্বশেষ