শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০১ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটির সেপ্টেম্বরের পেমেন্ট দেওয়া শুরু হচ্ছে এই সপ্তাহে। বুধবার, ৯ সেপ্টেম্বর অবসর, স্বামী বা স্ত্রীর বেনিফিট এবং স্বজনের মৃত্যুর পর প্রাপ্য বেনিফিটের সেই গ্রহীতারা পেমেন্ট পাবেন, যাদের জন্মদিন মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে। সর্বোচ্চ সুবিধার ক্ষেত্রে মাসে ৫,১৮১ ডলার পর্যন্ত পাওয়া সম্ভব।

তবে ৫,১৮১ ডলার সবার জন্য প্রযোজ্য নয়। সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সর্বোচ্চ অবসর সুবিধা পেতে হলে কর্মজীবনে সর্বোচ্চ করযোগ্য আয়ের ভিত্তিতে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হয়েছে এবং ৭০ বছর বয়স পর্যন্ত বেনিফিট নেওয়া পিছিয়ে দিতে হয়েছে। ৭০ বছর বয়সে অবসর বেনিফিট শুরু করলে সর্বোচ্চ মাসিক পরিমাণ ৫,১৮১ ডলার হতে পারে।

যারা ২০২৬ সালে পূর্ণ অবসরের বয়সে বেনিফিট শুরু করেন, তাদের সর্বোচ্চ মাসিক সুবিধা ৪,১৫২ ডলার। আর ৬২ বছর বয়সে বেনিফিট নেওয়া শুরু করলে সর্বোচ্চ পরিমাণ ২,৯৬৯ ডলার। বাস্তবে অধিকাংশ অবসরপ্রাপ্ত ব্যক্তি এই সর্বোচ্চ অঙ্কের চেয়ে কম সোশ্যাল সিকিউরিটি পান।

সেপ্টেম্বরের পেমেন্ট একসঙ্গে সবাই পাবেন না। সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের নিয়ম অনুযায়ী, মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে জন্মগ্রহণকারীরা দ্বিতীয় বুধবার, ১১ থেকে ২০ তারিখের মধ্যে জন্মগ্রহণকারীরা তৃতীয় বুধবার এবং ২১ থেকে ৩১ তারিখের মধ্যে জন্মগ্রহণকারীরা চতুর্থ বুধবার পেমেন্ট পান।

Advertisement

সে হিসাবে ৯ সেপ্টেম্বরের পর চলতি মাসের পরবর্তী পেমেন্টের তারিখ ১৬ ও ২৩ সেপ্টেম্বর। তবে ১৯৯৭ সালের মে মাসের আগে থেকে সোশ্যাল সিকিউরিটি নেওয়া ব্যক্তি এবং কিছু সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম বা এসএসআই গ্রহীতার ক্ষেত্রে আলাদা পেমেন্ট সূচি প্রযোজ্য হতে পারে।

এদিকে, ২০২৭ সালের সোশ্যাল সিকিউরিটির জীবনযাত্রার ব্যয় সমন্বয় বা কোলা নিয়েও নজর রয়েছে। আগস্টের মূল্যস্ফীতির তথ্য ১১ সেপ্টেম্বর প্রকাশ হওয়ার কথা। আগামী বছরের কোলা নির্ধারণে ব্যবহৃত তিন মাসের তথ্যের মধ্যে এটি হবে দ্বিতীয় মাসের তথ্য।

বর্তমান বিভিন্ন পূর্বাভাসে ২০২৭ সালের কোলা প্রায় ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত হার এখনো নির্ধারিত হয়নি।

  • সর্বশেষ