শিরোনাম
◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও) ◈ রাজধানীসহ বিভিন্ন জেলায় চালু মহিলা বাস সার্ভিস ◈ সড়ক-বাঁধের ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ সরকারের ◈ রাজস্ব খাতে সৎ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রুফটপ সোলারে যাচ্ছে  শিল্প কারখানা ও বা‌ণি‌জ্যিক প্রতিষ্ঠান ◈ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ◈ রোমানিয়া-বুলগেরিয়াসহ ৪ দেশের বাংলাদেশিদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্ট শ‌নিবার, প্রথম দিনের টিকিট বিক্রি শেষ চার‌দিন আ‌গেই ◈ এবার কোচ হ‌লেন সা‌বেক ক্রিকেটার র‌বিচন্দ্রন অশ্বিন ◈ ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজস্ব খাতে সৎ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজস্ব খাতে সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের জন্য একটি সহায়ক ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।”

আজ মঙ্গলবার ১৮ আগস্ট  সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে রাজস্ব আহরণ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য কর ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। তিনি সৎ কর্মকর্তাদের উৎসাহিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং জাতীয় অর্থনীতির চাহিদা পূরণে প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, করদাতাবান্ধব নীতি প্রণয়ন ও সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা বাড়াতে হবে। একই সঙ্গে রাজস্ব প্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সুযোগও রাখা হয়।

উল্লেখ্য, ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ দেশের রাজস্ব খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়