শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার কোচ হ‌লেন সা‌বেক ক্রিকেটার র‌বিচন্দ্রন অশ্বিন

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর ঠিক এক বছরের মধ্যে আইপিএলকেও বিদায় জানিয়েছিলেন। এরপর অবশ্য ক্রিকেট থেকে দূরে থাকেননি রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বিশ্লেষণের পাশাপাশি ধারাভাষ্যও দেন। এবার জানা গেল, কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনারকে।

অবসরের পর শোনা গিয়েছিল, ভবিষ্যতে হয়তো কোচ হিসাবে দেখা যাবে অশ্বিনকে। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। আয়ারল্যান্ডের দল ডাবলিন গার্ডিয়ান্সের কোচ ও মেন্টর হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় এই দলের অন্যতম মালিক। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল ডাবলিন। সেই দলেরই দায়িত্ব নেবেন অশ্বিন। নয়া দায়িত্বের কথা নিজেই জানিয়েছেন প্রাক্তন অফস্পিনার। --- সংবাদপ্রতি‌দিন

একটা সময় দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন অশ্বিন। আবারও অশ্বিন-দ্রাবিড় যুগলবন্দি দেখা যাবে। অশ্বিনের কথায়, “আমার সঙ্গে রাহুল ভাইয়ের সম্পর্ক গত পাঁচ বছর ধরে খুবই ভালো। যখন ভারতের কোচ ছিলেন, তাঁর কাছে অনেক কিছু শিখেছি। আবার ১৩ বছর আগে চেন্নাইয়ে একটি ক্লাবের খেলায় উনি আমার অধিনায়কত্বেও খেলেছেন। এখন আমরা ডাবলিন গার্ডিয়ান্সের হয়ে আমরা একসঙ্গে কাজ করব।

২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। তৎকালীন অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে ১০৬ টেস্টে পেয়েছেন ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এমন একজন স্পিনারকে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হবেন দ্রাবিড়।

  • সর্বশেষ