শিরোনাম
◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (সিবিএস) আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ : তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বইটির লেখক রুহুল আমিন।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়; এটি বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, দেশপ্রেম, স্বাধীন সত্তা এবং জাতীয় ঐক্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। একটি জাতির আত্মপরিচয়কে বুঝতে হলে তার ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতাকে বুঝতে হয়। লেখক ও গবেষক রুহুল আমিনের এই গ্রন্থ সেই আলোচনাকে সমৃদ্ধ করার একটি দারুণ ও সময়োচিত প্রয়াস।

তিনি বলেন, জ্ঞান ও গবেষণার আলোচনাকে কোনো দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। একটি রাজনৈতিক দর্শন সম্পর্কে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই দর্শন নিয়ে গবেষণা, বিশ্লেষণ ও মুক্ত আলোচনা গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে যে বিতর্ক, তার ঐতিহাসিক পটভূমি ও সমকালীন প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের সামনে তথ্য ও যুক্তির মাধ্যমে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আমাদের এমন একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় প্রয়োজন, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল ও মতের বৈচিত্র্যের মধ্যেও বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অভিন্ন পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের আলোচনাও সেই বৃহত্তর জাতীয় ঐক্যের জায়গা থেকে করা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি বলেন, জাতীয়তাবাদকে ধারণ করতে হলে মানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রুহুল আমিনের বইটি বাংলাদেশী জাতীয়তাবাদের বিকাশ এবং সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা নিয়ে পাঠকদের চিন্তার খোরাক জোগাবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মোহনা টিভির নির্বাহী পরিচালক এম এ মালেক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়