শিরোনাম
◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:৩৫ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের পথে সরকার,আইনের খসড়া অনুমোদন

মনিরুল ইসলাম : দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পথে এগোচ্ছে সরকার। বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এসআরবি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার ১৭ আগস্ট  সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, নতুন এই এসআরবি ইউনিট পুলিশ বাহিনীর আওতায় পরিচালিত হবে। এর মাধ্যমে বিশেষ অভিযান, সন্ত্রাস দমন, সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত প্রতিক্রিয়াশীল নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য একটি আধুনিক ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে।

সরকারি সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ইউনিট গঠনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, মানবাধিকার সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, র‍্যাব বিলুপ্ত করে নতুন কাঠামো গঠনের এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। তবে এসআরবি কতটা কার্যকরভাবে কাজ করতে পারবে, তা নির্ভর করবে এর বাস্তবায়ন, প্রশিক্ষণ, নীতিমালা এবং প্রশাসনিক কাঠামোর ওপর।

এদিকে, খসড়া আইনটি এখন পরবর্তী ধাপে যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদে পাস হলে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের পরিবর্তে এসআরবি কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

আইনটি চূড়ান্ত হওয়ার পর নতুন ইউনিটের কাঠামো, জনবল নিয়োগ, প্রশিক্ষণ ও কার্যপরিধি বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রণয়ন করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়