শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা  

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আগুনে পুরো বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।পরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই বিলাসবহুল স্লিপার কোচটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন দেখে আমরা দৌড়ে আসি। সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। আগুন ভয়াবহ ছিল। পুরো বাস পুড়ে গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ