শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ১ কোটি ৮০ লাখ টাকার প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টারা, কুমিল্লা : কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরজুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে থাকা একটি লাগেজের সন্ধান পান ডিবি সদস্যরা।

পরে লাগেজটি খুলে স্কচটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসাবে, জব্দ করা ইয়াবার পরিমাণ প্রায় ৩ লাখ, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গাড়িটির আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগকে চূড়ান্ত অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।

  • সর্বশেষ