শিরোনাম
◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১১:৩৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

সৌদি আরবকে ‘ইয়েমেনি জনগণের ওপর অবরোধ’ বৃদ্ধি না করার বিষয়ে সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সোমবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ‘সৌদি আরব কর্তৃক ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার, তাদের সামরিক তৎপরতা বন্ধ এবং ইয়েমেনি জনগণকে তাদের নিজেদের সম্পদের ব্যবহারাধিকার নিশ্চিত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

উল্লেখ্য-২০১৪ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তৃত এলাকা দখল করে নেয় আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত ইরান-সমর্থিত হুতিরা। এরপর থেকে তারা এডেনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর রিয়াদ তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব প্রণালীর দিকে ঝুঁকে। তবে গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ ঘোষণা করলে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়।

সূত্র: আল-জাজিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়