শিরোনাম
◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও) ◈ রাজধানীসহ বিভিন্ন জেলায় চালু মহিলা বাস সার্ভিস ◈ সড়ক-বাঁধের ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ সরকারের ◈ রাজস্ব খাতে সৎ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রুফটপ সোলারে যাচ্ছে  শিল্প কারখানা ও বা‌ণি‌জ্যিক প্রতিষ্ঠান ◈ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ◈ রোমানিয়া-বুলগেরিয়াসহ ৪ দেশের বাংলাদেশিদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্ট শ‌নিবার, প্রথম দিনের টিকিট বিক্রি শেষ চার‌দিন আ‌গেই ◈ এবার কোচ হ‌লেন সা‌বেক ক্রিকেটার র‌বিচন্দ্রন অশ্বিন ◈ ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১২:৫১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পিংক বাসে নারীদের নিরাপদ যাত্রা

রাজধানীসহ বিভিন্ন জেলায় চালু মহিলা বাস সার্ভিস

মনিরুল ইসলাম: নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন গণপরিবহন নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চালু করেছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এই বাসগুলোতে চালক ও কন্ডাক্টর—উভয়ই নারী, যা দেশের গণপরিবহন ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

আজ মঙ্গলবার ১৮ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নারীদের যাতায়াতে দীর্ঘদিনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের চাহিদা পূরণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকা শহরের ১০টি রুটে ১০টি বাস চলাচল শুরু করেছে। এছাড়া চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এই সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

যেসব রুটে চলবে পিংক বাস

রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রুটে এই বাসগুলো চলাচল করবে। এর মধ্যে রয়েছে—নতুনবাজার (কোকাকোলা) থেকে মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট। এছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও বিশেষ বাস চালুর পরিকল্পনা রয়েছে।

নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে গন্তব্যে পৌঁছাবে। অন্য রুটগুলোও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সংযুক্ত করবে, ফলে কর্মজীবী ও শিক্ষার্থী নারীরা সহজে যাতায়াত করতে পারবেন।

রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও এ সেবা চালু হয়েছে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।

এদিকে, সড়ক বিশেষজ্ঞদের মতে, নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বাস সার্ভিস নারীদের জন্য এক ধরনের মানসিক স্বস্তি তৈরি করবে। কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠলে যাতায়াতে নিরাপত্তাহীনতার যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “নারী যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগকে আরও বিস্তৃত করা হবে এবং বাসের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে।”

এই উদ্যোগ সফল হলে দেশের অন্যান্য শহরেও ধাপে ধাপে ‘পিংক বাস সার্ভিস’ চালুর সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়