শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার হারকে ‘লজ্জাজনক’ বলা ঠিক নয়,এতে বাংলাদেশকে অসম্মান করা হয়: উসমান খাজা

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনগুলোর তালিকায় ডারউইনের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি জায়গা করে নিয়েছে কি না, তা নিয়ে বিশ্ব ক্রিকেটে এখন চলছে তুমুল আলোচনা। কিন্তু  বিষয়টিকে কোনো দলের জন্য লজ্জার নয়, বরং বাংলাদেশের অসাধারণ ক্রিকেটের উদাহরণ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ করে ৪২৬। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২৮৪ রানে। মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়ে এক উইকেট হারিয়েই তা পেরিয়ে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হারের পর দেশটির মিডিয়ায় অনেকেই ঘটনাটিকে ‘লজ্জাজনক’ কিংবা ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন। তবে এমন মন্তব্যে আপত্তি জানিয়েছেন খাজা। খাজা বলেন, ‘মানুষ বলছে অস্ট্রেলিয়ার হেরে যাওয়াটা ‘লজ্জাজনক’ বা ‘অপমানজনক’। মানে, এটা তো টেস্ট ক্রিকেট; আপনার বোঝা উচিত যে দুটি দলেরই জেতার অধিকার রয়েছে। এই খেলার মূল উদ্দেশ্যই তো এটা।

তিনি আরও বলেন, আমি জানি আমরা বিশ্বের এক নম্বর দল এবং আমাদের জেতার প্রত্যাশা ছিল। কিন্তু ‘লজ্জাজনক’ বা ‘অপমানজনক’-এর মতো শব্দ ব্যবহার করাটা বাংলাদেশের প্রতি অনাদর। তারা শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

অস্ট্রেলিয়ার সমালোচনার পাশাপাশি বাংলাদেশকে প্রশংসা করে খাজা পরামর্শ দেন, ‘তাদের পিঠ চাপড়ে দিয়ে বলা উচিত—"খুব ভালো খেলেছ, এবার পরের ম্যাচের দিকে নজর দেওয়া যাক।" মানুষ কেন তাদের এভাবে ছোট করছে, আমি সত্যিই বুঝি না। আমার পক্ষ থেকে আমি শুধু বলতে চাই—সাবাস! সেদিনের সেরা দলটাই জিতেছে।

তবে, প্রথম ম্যাচে হারলেও সিরিজের পরের ম্যাচে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করছেন খাজা। 
আমি এখনও মনে করি সামগ্রিকভাবে অস্ট্রেলিয়াই সেরা দল, যখন তারা নিজেদের মান অনুযায়ী খেলে—যা আশা করি পরের টেস্ট ম্যাচে দেখতে পাব।

  • সর্বশেষ