শিরোনাম
◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র ◈ গাইবান্ধার মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র আটক, হুন্ডি ও ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানিলন্ডারিং অভিযোগ ◈ বিশ্বকাপে প্রত‌্যাশা পূর‌ণে ব‌্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ১৫ কোচ ◈ এবার চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ◈ রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, সেটাও মনে প্রশ্ন জাগে: সামান্তা ◈ ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত

বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেশের ৬৪ জেলায় ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এসব মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বন্যা ও অতিবৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই সাত জেলার জন্য মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৫৭ জেলার জন্য সাধারণ বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে মোট ২ কোটি ৮৫ লাখ টাকা ও ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।

তিনি জানান, সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে চট্টগ্রাম জেলা। বিভিন্ন ধাপে জেলাটির জন্য মোট ৬৫ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ জুলাই সাধারণ বরাদ্দ হিসেবে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল, ৯ জুলাই ২৫ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল, ১০ জুলাই ৫ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং ১২ জুলাই আরও ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল দেওয়া হয়।

কক্সবাজারের জন্য মোট ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। খাগড়াছড়ি পেয়েছে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল। রাঙামাটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল। এর মধ্যে সর্বশেষ ১২ জুলাই জেলাটিকে অতিরিক্ত ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল দেওয়া হয়।

বান্দরবানের জন্য ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল এবং মৌলভীবাজারের জন্য ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। হবিগঞ্জ পেয়েছে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সাত জেলার বাইরে দেশের অন্য ৫৭ জেলার প্রত্যেকটিকে সাধারণ মানবিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা এবং ১০০ মেট্রিক টন করে চাল দেওয়া হয়েছে। সে হিসাবে এসব জেলার জন্য মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা ও ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়