শিরোনাম
◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০২:২৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র

সিলেট ও সুনামগঞ্জে আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এসব শঙ্কার কথা জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী দুই দিনে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফলে ওই দুই জেলার নিচু এলাকা এবং নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তবে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও ভারি বর্ষণের শঙ্কার কথা বলছে সংস্থাটি।

  • সর্বশেষ