শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বিলের মাঝখানে একটি কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া নিরঞ্জন দাশ (৬৫) রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় নিরঞ্জন দাশ নাইক্ষ্যংছড়ি স্টেশনস্থ স্বর্ণের দোকান কাজ শেষে বাড়ী ফিরছিলেন। তিনি পথে বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান। এতে তিনি পাহাড়ী ঢলের প্রবল স্রোতের টানে ভেসে যায়। এসময় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পানিতে ভেসে গিয়ে মৃত্যু হওয়া বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ নিয়ে ভারী বর্ষণে পাহাড়ধ্বস ও ঢলের পানিতে ভেসে গিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।

  • সর্বশেষ