শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারি ব্যানার-ফেস্টুনের নতুন নির্দেশনা: প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, প্রাধান্য পাবে অনুষ্ঠানের উদ্দেশ্য

মনিরুল ইসলাম: সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য এবং বার্তাকে গুরুত্ব দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।

পরিপত্রের নির্দেশনা অনুযায়ী: ১। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রি-ডি (3D) কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না; ২। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে যেন তাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়; ৩। এসব ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও সংস্থাকে তা অনুসরণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়