শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান বিচারপতির নির্দেশে মামলার জট কমাতে বড় অগ্রগতি, ৪ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজারের বেশি পুরোনো মামলা

আদালতে মামলার জট কমাতে ও বিচার ব্যবস্থার গতিশীলতা বাড়াতে বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে মাত্র ৪ কার্যদিবসে হাইকোর্টে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনা অনুসারে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে গত ৭ মে থেকে বিশেষ এই কার্যক্রম শুরু হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, প্রতি সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা নিষ্পত্তির কাজ চলছে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বিচারপতির গৃহীত পদক্ষেপটি প্রশংসনীয়। মামলা জট নিরসনে অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিম কোর্টের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায়। ইতিমধ্যে প্রধান বিচারপতির সাথে দেখা করে দ্রুত নিষ্পত্তির জন্য তাদের কার্যালয় থেকে ১ হাজার ৪০০ মামলার একটি তালিকা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ এই কার্যক্রমের প্রথম দিন অর্থাৎ গত ৭ মে ৩ হাজার ২৪৭টি পুরোনো ক্রিমিনাল মিস এবং ১ হাজার ৭৬৫টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়। এরপর ১৪ মে আরও ৩ হাজার ৮৪২টি ক্রিমিনাল মিস ও ৩ হাজার ২৬২টি রিট মামলা এবং ১১ জুন ১৪টি বেঞ্চে মোট ৬ হাজার ১৯৯টি ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। সর্বশেষ গত ১৮ জুন ১ হাজার ৮৮৪টি ক্রিমিনাল মিস এবং ৫৪১টি রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

সব মিলিয়ে বিশেষ এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাত্র ৪ কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ ও মামলা জট হ্রাসে এই বিশেষ তৎপরতা সামনেও চলমান থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়