শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে আওয়ামী লীগের ২৬ জনসহ ১১৮ গ্রেপ্তার: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ তাদের বিশেষ অভিযানে ১১৮ জনের গ্রেপ্তারের তথ্য দিয়ে বলছে এর মধ্যে ২৬ জন কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সোমবার দিনভর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মঙ্গলবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দেশের ছয় জায়গায় সোমবার নামনো হয় সেনাবাহিনী এবং বিজিবি। এই পরিস্থিতিতে রাজধানীতে চলে বিশেষ অভিযান।

এছাড়া ডিএমপি আগেই জানিয়েছিল, মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় ১৮ হাজার পুলিশ থাকবে। ঢাকার দুই শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে।

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রমনা ও খিলক্ষেত থানা পুলিশ ২ জন করে, ধানমন্ডিতে ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা পুলিশ ১ জন করে গ্রেপ্তার করে।

পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা অপরাধে জড়িত অভিযোগে মোট ৮২ জনকে গ্রেপ্তার করেছে।

এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ রয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছে।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে ডিএমপি। উৎস: বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ