শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৪:৩১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার

মনিরুল ইসলাম : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদে জানিয়েছেন, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা নিয়েছে সরকার। এলক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ মোঃ মাহবুবুর রহমান (বেলাল) এর প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এ তথ্য জানান। এসময় মন্ত্রী আরও জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম ই পরিচালিত হবে। 

মোঃ মাহবুবুর রহমান (বেলাল) জানতে চান ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ  মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা আছে কী?

জবাবে ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগের সেবা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের সুবিধার্থে সরকারি

ডাক সেবার মানোন্নয়ন, সেবার গতি বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের আওতায় সরকারি নাগরিক সেবা যেমন ভূমির ডকুমেন্টস হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রাহক চাহিদা অনুযায়ী ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি কাজ প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যক্রমের আওতায় ভিডিও মামলা ও ট্রাফিক নোটিশ সংশ্লিষ্ট প্রাপকের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হচ্ছে। ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম ই পরিচালিত হবে। এছাড়া, ডিএমএস (ডমিস্টিক মেইল মনিটরিং সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে পণ্যের অনলাইন ভিত্তিক রিয়েল টাইম ট্র্যাকিং/ট্রেসিং সুবিধা সম্প্রসারণ, সারা দেশে সবচেয়ে কম মূল্যে চিঠি, পার্সেল বিলি এবং ইএমএস (এক্সপ্রেস মেইল সার্ভিস) সেবার মাধ্যমে বিদেশে সাশ্রয়ী মাশুলে পার্সেল প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে।

পোস্ট অফিসের মাধ্যমে ইস্যুকৃত দেশের বিভিন্ন ফল উৎপাদনকারী অঞ্চল থেকে সবচেয়ে কম মাশুলে নিরাপদে ও দ্রুততম সময়ে মৌসুমি ফল পরিবহন করা হচ্ছে। এছাড়াও, উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা রয়েছে যা ডাক বিভাগের মাধ্যমে পরিচালিত হবে। এলক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে। চলমান পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা জনগণের জন্য আরো বেশি কার্যকরী ও ফলপ্রসূ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়