শিরোনাম
◈ এক ক্লিকেই বিক্রি হচ্ছে আপনার অবস্থান: লোকেশন ডেটার কোটি ডলারের ব্যবসা ◈ রাজস্ব তহবিল থেকে টাকা নেয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ-হাসনাত ◈ ডিহাইড্রেশন দূর করে আখের রস, রমরমা ব্যবসা, জীবিকা খুঁজে পেয়েছেন শতাধিক শ্রমিক ◈ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জাহাঙ্গীর আলমকে যা বলেছিলেন জিয়াউর রহমান ◈ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো ◈ অভিষেককে 'চোর চোর' স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ ◈ বিশ্বের ইউরেনিয়াম বাজার নিয়ন্ত্রণ করছে কোন দেশগুলো? ◈ অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার শিক্ষা, নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইরানের মাইন কৌশলে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ, চাপে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০২:০৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন ৩ জুনের মধ্যে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, তদন্ত কার্যক্রম শেষ করতে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মায়েদের বক্তব্য গ্রহণসহ কয়েকটি বিষয় এখনও বাকি রয়েছে। এসব তথ্য অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, প্রাথমিক অনুসন্ধানে হাসপাতালের কিছু বিষয় সামনে এসেছে। এর মধ্যে এক মায়ের অনুরোধে নির্দিষ্ট সময়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ রাখার তথ্যও পাওয়া গেছে। তবে নবজাতকদের মৃত্যুর সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না, তদন্ত শেষ হওয়ার আগে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি বলেন, তদন্ত কমিটি ঘটনার সব দিক পর্যালোচনা করছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৫ মে মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়