শিরোনাম
◈ এক ক্লিকেই বিক্রি হচ্ছে আপনার অবস্থান: লোকেশন ডেটার কোটি ডলারের ব্যবসা ◈ রাজস্ব তহবিল থেকে টাকা নেয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ-হাসনাত ◈ ডিহাইড্রেশন দূর করে আখের রস, রমরমা ব্যবসা, জীবিকা খুঁজে পেয়েছেন শতাধিক শ্রমিক ◈ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জাহাঙ্গীর আলমকে যা বলেছিলেন জিয়াউর রহমান ◈ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো ◈ অভিষেককে 'চোর চোর' স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ ◈ বিশ্বের ইউরেনিয়াম বাজার নিয়ন্ত্রণ করছে কোন দেশগুলো? ◈ অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার শিক্ষা, নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইরানের মাইন কৌশলে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ, চাপে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৯:৪৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনজনই ছিলেন রাষ্ট্র নায়ক, এটা সহজ ব্যাপার নয়, যেটা জিয়া পরিবারের মধ্যে রয়েছে : পানিসম্পদ মন্ত্রী-এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি তুলে ধরে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার পথ অনুসরণ করে চলছেন। সে অনুযায়ী দেশের জন্য মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পিতা-মাতা যেভাবে জনবান্ধব ছিলেন, গণবান্ধাব ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। একই পরিবারের মধ্যে মা খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন। একই পরিবারের তিনজনই রাষ্ট্রনায়ক, এটা সহজ ব্যাপার নয়।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি অতীতে দেশের মানুষের জন্য যেভাবে কাজ করে গেছেন। বর্তমানেও করছেন। বিএনপি যদি এই দেশের মানুষকে কিছু দিতে না পারতো, তাহলে এই দেশের মানুষ বারবার বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব অর্পণ করতোনা। দেশের মানুষ অতীতের মতো বর্তমানেও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ৫টি বছর যেন মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করতে পারি, সেটাই প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে জাগরণ তৈরি হয়েছে, এটি ধরে রাখতে সবাই মিলে কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাব, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকেই।

এ সময় জেলা-উপজেলা-পৌর বিএনপি-যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়