শিরোনাম
◈ এক ক্লিকেই বিক্রি হচ্ছে আপনার অবস্থান: লোকেশন ডেটার কোটি ডলারের ব্যবসা ◈ রাজস্ব তহবিল থেকে টাকা নেয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ-হাসনাত ◈ ডিহাইড্রেশন দূর করে আখের রস, রমরমা ব্যবসা, জীবিকা খুঁজে পেয়েছেন শতাধিক শ্রমিক ◈ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জাহাঙ্গীর আলমকে যা বলেছিলেন জিয়াউর রহমান ◈ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো ◈ অভিষেককে 'চোর চোর' স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ ◈ বিশ্বের ইউরেনিয়াম বাজার নিয়ন্ত্রণ করছে কোন দেশগুলো? ◈ অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার শিক্ষা, নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইরানের মাইন কৌশলে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ, চাপে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে :  এফডিসির গেইটে ড. মঈন খান

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এমপি বলেছেন,  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্প  চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে।  শহীদ রাষ্ট্রপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন করেছেন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, বিটিভি সাদাকালো থেকে রঙিন করেছেন, বিএফডিসি আধুনিকায়ন করেছেন। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। আমাদের সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আবারো চলচ্চিত্রের উন্নয়ন করবে।

আজ শনিবার সকালে  বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে বিএফডিসি গেটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে  দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সভাপতিত্ব করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।স্বাগত বক্তব্য রাখেন- মহাসচিব অভিনেতা এবিএম সোহেল রশিদ।

বিশেষ অতিথি চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছর এফডিসি ধ্বংস করা হয়েছে, বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে পলাতক ফ্যাসিস্ট সরকার সেটি ধ্বংস করে চলচ্চিত্রের শেষ করে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হেনা বাবলু, হান্নান মজুমদার, সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়ক মারুফ আকিব, যুগ্ম মহাসচিব চিত্রনায়িকা জিনিয়া, চিত্রনায়ক তানভির তনু, জিএম সাঈদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুল হক খোকা প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছর এফডিসি ধ্বংস করা হয়েছে, বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে পলাতক ফ্যাসিস্ট সরকার সেটি ধ্বংস করে চলচ্চিত্রের শেষ করে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকীতে শহীদ জিয়া, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। সকালে কুরআন খতম ও ফাতেহা পাঠ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়