শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি জাহাজ হরমুজ দিয়ে চলাচলের যে বার্তা মিলল

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট সমস্যায় বাংলাদেশও ভুগছে। তবে ইরান হরমুজে আর বাংলাদেশি জাহাজ আটকাবে না বলে আশ্বস্ত করেছে।

রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে বেড়ে না যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগে থেকেই চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই। আর হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকেপড়ে থাকলে ইরান ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে।
 
এ সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকটের মতো কূটনৈতিক সমস্যা আলোচনার মধ্যদিয়ে সমাধান হতে হবে। নতুবা পৃথিবীর সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ চায় আলোচনা বেগবান হোক, একটা রেজ্যুলেশন হোক।
  
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, লেবাননের যারা বাংলাদেশের মিশনে দায়িত্বরত তারাও ঝুঁকির মধ্যে রয়েছে। যে নারী নিহত হয়েছেন, তার মরদেহ ফেরত আনতে সময় লাগবে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।  
 
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই জানিয়ে কোনো ধরনের গুজবে কান দিতেও আহ্বান জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

  • সর্বশেষ