শিরোনাম
◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৩০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খুলছে, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিলেন মাহদী আমিন

বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। স্বল্প অভিবাসন ব্যয়ে ও সহজেই বাংলাদেশি শ্রমিকরা যাতে যেতে পারে সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও দেশটিতে এখন যারা অবৈধ হিসেবে রয়েছে, তাদের বৈধতা দেয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার সর্বোচ্চ নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ সর্বোচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এবারের শ্রমশক্তি রপ্তানি হবে সিন্ডিকেটের প্রভাবমুক্ত, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায়। এছাড়া বহুমুখী গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার বিষয়ে দেশটির শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

মালয়েশিয়ায় কবে নাগাদ শ্রমিক পাঠানো শুরু হবে এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে যত দ্রুত সম্ভব আমরা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ