শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও)

মনিরুল ইসলাম: দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা শহরসহ সারা দেশের রাস্তার বর্তমান অবস্থাকে তিনি 'হজবরল' হিসেবে বর্ণনা করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে, বর্তমানে বাংলাদেশের রাস্তায় কোনো শৃঙ্খলা বা ডিসিপ্লিন নেই। তিনি মনে করেন, একজন বিদেশি বিনিয়োগকারী যখন বিমানবন্দরে নামেন, তখনই রাস্তার অবস্থা দেখে দেশের সার্বিক নিরাপত্তা ও কাজের পরিবেশ সম্পর্কে ধারণা পেয়ে যান।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে সরকারি সফরে গিয়ে সেখানকার ট্রাফিক এবং অফিস-আদালতের উন্নত ব্যবস্থা দেখে আমাদের মনে প্রশ্ন জাগে, কেন আমাদের দেশটা এমন সুন্দর নয়। তিনি বিশ্বাস করেন, সেই দেশগুলোও মানুষই গড়ে তুলেছে, তাই আমরা চাইলে কেন পারব না।

সড়ক ব্যবস্থার এই বিশৃঙ্খলা একদিনে দূর করা সম্ভব নয় বলে তিনি স্বীকার করেন। তবে সকলে মিলে চেষ্টা করলে এবং রাজনৈতিক সরকারের সাথে কর্মকর্তাদের সহযোগিতা থাকলে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বিনিয়োগ টানতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়