শিরোনাম
◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৬ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান এখন ঢাকায়

নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছেছেন।

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান নানা আকুফো-আদো এক বার্তায় বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে রয়েছে জনগণের স্বাধীনভাবে তাদের ইচ্ছা প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এই গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো সমুন্নত রাখার আহ্বান জানাই।

উল্লেখ্য, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও পরিবেশ মূল্যায়ন করবে। এ দলের কাজের মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথের এই বিশেষ দল ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে, যা তাদের পর্যবেক্ষণ ও শুরুর ফলাফল তুলে ধরবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়