শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি কমানো বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না: আশিক চৌধুরী

দুর্নীতি কমানো ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাইলেও বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৭টি সিটি করপোরেশন ও ৪টি ব্যাংক চুক্তি সই করে। 

বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওএসএস কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার অভিযোগ স্বীকার করে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এখনো বিনিয়োগকারীদের সিমলেস সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। 

তবে এসব সেবার বাস্তব ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা ও নিয়মিত মনিটরিংয়ের ঘাটতি রয়েছে বলেও স্বীকার করেন বিডা চেয়ারম্যান। তিনি বলেন, শুধু সক্ষমতা বাড়ালেই হবে না—সব পক্ষকে এই সেবা ব্যবহারে আরও সচেতন হতে হবে।

 

  • সর্বশেষ